অধ্যাপক ˆসয়দ মকসুদ আলীর ইন্তেকাল: শোক
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬, ১০:০০:২৪ অপরাহ্ন

সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক যুগ্ম আহবায়ক, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ˆসয়দ মকসুদ আলী আর নেই| শনিবার (১১ এপ্রিল) সকালে নগরীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)|
অধ্যাপক ˆসয়দ মকসুদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির| এক শোকবার্তায় মন্ত্রী বলেন, “অধ্যাপক ˆসয়দ মকসুদ আলী ছিলেন একজন আদর্শবান শিক্ষক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ| সমাজ বিনির্মাণে এবং শিক্ষার প্রসারে তার অবদান অন¯^ীকার্য| তার মৃত্যুতে সিলেটবাসী একজন নিবেদিতপ্রাণ অভিভাবককে হারালো|” মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান|
বর্ণাঢ্য জীবনের অধিকারী অধ্যাপক ˆসয়দ মকসুদ আলী কেবল রাজনীতিতেই নয়, শিক্ষা ও সামাজিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন| তিনি ˆসয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এবং টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মুতোওয়াল্লির দায়িত্ব পালন করেছেন| তার মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে| পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে| মৃত্যুকালে তিনি আত্মীয়-¯^জনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন|
মিফতাহ& সিদ্দিকীর শোকঃ
এদিকে শিক্ষাবিদ অধ্যাপক ˆসয়দ মকসুদ আলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মিফতাহ& সিদ্দিকী| এক শোকবার্তায় মিফতাহ& সিদ্দিকী বলেন, অধ্যাপক ˆসয়দ মকসুদ আলী ছিলেন একজন সৎ, নীতিবান ও আদর্শবান ব্যক্তি| শিক্ষা ও রাজনীতির অঙ্গনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে| তার রাজনৈতিক জাগোদল থেকে শুরু করে আজ পর্যন্ত বিএনপির সাথে যুক্ত ছিলেন| তার মৃত্যুতে সিলেটবাসী একজন অভিভাবকতুল্য মানুষকে হারালো, যা অপূরণীয় ক্ষতি| তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন| আল্লাহ& তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন| আমিন| বিজ্ঞপ্তি




