শাহজালাল জামেয়া কামিল মাদরাসায় বিজ্ঞান মেলা
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৭:৪৬:২০ অপরাহ্ন

সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, জ্ঞান-বিজ্ঞানে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রগতি লক্ষ্যণীয়| আজকের বিজ্ঞান মেলা পরিদর্শন করে আমার ভাবনা আরও সুদৃঢ় হয়েছে| জামেয়ার সমৃদ্ধ আয়োজন দেখে সত্যিই অভিভূত হয়েছি| যা সচরাচর সবখানে চোখে পড়ে না| জ্ঞান-বিজ্ঞানে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রগতি দেশ-জাতির জন্য সম্ভাবনমায়|
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যুগের চাহিদা পূরণ করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে| যুগোপযোগী শিক্ষা ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা যায় না| শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সময়োপযোগী ভূমিকা পালনের বিকল্প নেই|
তিনি রোববার শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পাঠানটুলা সিলেট কর্তৃক ¯^প্নীল সাফল্যের অভিযাত্রায় দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৬ পরিদর্শন শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়ার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমান|
বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন স্টল ও প্রজেক্ট ঘুরে দেখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি মো. জাহেদুর রহমান চৌধুরী ও সোসাইটির নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ গোলাম রাব্বানী|
বিজ্ঞান মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুল মোতালেব ইবনে কাবেদের পরিচালনায় অনুষ্ঠিত বিজ্ঞান মেলা পরিদর্শন করেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামেয়ার উপাধ্যক্ষ মাওলানা ˆসয়দ ফয়জুল্লাহ বাহার, উপাধ্যক্ষ (অতিরিক্ত) মাওলানা কমর উদ্দীন| এছাড়া অনুষ্ঠানে জামেয়ার শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন| বিজ্ঞান মেলায় জামেয়ার বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরণের বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও সামগ্রী ˆতরী করেন| এসব থেকে বাছাই করে সেরাদের পুরস্কৃত করা হয়| প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন|
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমান বলেন, পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় জাতিকে নেতৃত্ব দানে দক্ষ ও ইসলামী ভাবধারার ডাক্তার, প্রকৌশলী ও বিজ্ঞানী ˆতরী করার ক্ষেত্রে বিজ্ঞান মেলা অনন্য ভূমিকা পালন করে থাকে| শাহজালাল জামেয়া দ্বীনি শিক্ষার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের উপযোগী প্রজন্ম ˆতরীতে কাজ করছে| এই দ্বারা অব্যাহত থাকবে| ইনশাআল্লাহ|




