হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ ১৪ মে
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৮:০১:৩৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে আগামী ১৪ মে| রোববার (১২ এপ্রিল) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী ¯^াক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়|
চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের ২৪ নভে¤^রের পরে যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে তারাই তালিকায় যুক্ত হবেন| এক্ষেত্রে ৩১ মার্চ পর্যন্ত যারা নিবন্ধন করেছেন তাদের তালিকা প্রকাশ করা হবে ১৪ মে| ইসির সিদ্ধান্ত অনুযায়ী খসড়া তালিকা প্রকাশ করা হবে ২০ এপ্রিল| ভুল সংশোধন বা স্থানান্তরের আবেদনের শেষ সময় ৩ মে| আবেদন নিষ্পত্তির শেষ সময় ৬ মে| আর চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ মে|
ইসির সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন| এর মধ্যে নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০, পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন|





