মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে তৎপর সরকার
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৮:০২:৫৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসীকল্যাণ ও ˆবদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন| রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ˆবঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান|
মাহদী আমিন বলেন, কমখরচে এবং ¯^চ্ছ প্রক্রিয়ায় কর্মীদের মালয়েশিয়ায় পাঠাতে সরকার কাজ করছে| এ ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট যেন না থাকে, সে বিষয়ে মালয়েশিয়া সরকারকেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে|
মাহদী আমিন জানান, এ বিষয়ে দুই দেশের সরকারই ইতিবাচক মনোভাব দেখাচ্ছে| বিশেষ করে, মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে সহযোগিতার ইঙ্গিত পাওয়া গেছে| শ্রমিক পাঠানো কখন শুরু হবে, এ প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন| যত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করার চেষ্টা চলছে|
ক্রেডিবল রিক্রুটমেন্ট এজেন্সি প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, এটি কোনো নতুন সিন্ডিকেট ˆতরির উদ্যোগ নয়| মালয়েশিয়া সব শ্রম প্রেরণকারী দেশের ক্ষেত্রেই নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী এজেন্সি নির্বাচন করে থাকে| সরকারের লক্ষ্য ব্যাখ্যা করে তিনি বলেন, ¯^চ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে অভিবাসন ব্যয় কমিয়ে আনা হবে| আরো বেশি সংখ্যক কর্মীকে বিদেশে পাঠানো এবং বিদ্যমান সিন্ডিকেট ভেঙে দেওয়াই সরকারের প্রধান অগ্রাধিকার|





