ফের গাজার উদ্দেশে রওনা দিচ্ছে ‘সুমুদ ফ্লোটিলা’
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৮:০৫:১১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ফের গাজার উদ্দেশে রওনা দিচ্ছে ‘সুমুদ ফ্লোটিলা’| গাজায় ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বহনকারী আরো একটি নৌবহর ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টায় রোববার স্পেনের বার্সেলোনা বন্দর থেকে যাত্রা করেছে| ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের এই নৌবহরে প্রায় ৩০টি নৌকা চিকিৎসা সহায়তা ও অন্যান্য সামগ্রী বোঝাই করে ভূমধ্যসাগরীয় এই বন্দর শহর থেকে যাত্রা করার পরিকল্পনা রয়েছে| ফিলিস্তিনের পথে আরো জাহাজ এতে যোগ দেবে বলে আশা করা হচ্ছে|
গত অক্টোবরে একই সংস্থার একত্রিত করা প্রায় ৪০টি নৌকা অবরুদ্ধ গাজায় পৌঁছানোর চেষ্টা করেছিল| ওই সময় ইসরায়েলি সামরিক বাহিনী সেগুলোকে থামিয়ে দেয় এবং সুইডিশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ আরও ৪৫০ জনেরও বেশি অংশগ্রহণকারীকে গ্রেপ্তার করে|
গাজা উপত্যকায় প্রবেশের সমস্ত পথ নিয়ন্ত্রণকারী ইসরায়েল, উপত্যকার ২০ লাখেরও বেশি বাসিন্দার জন্য সরবরাহ আটকে রাখার কথা অ¯^ীকার করে| তবে ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বলছে, অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও এই অঞ্চলে পৌঁছানো সরবরাহ এখনো অপর্যাপ্ত|
বিশ্ব ¯^াস্থ্য সংস্থা জানিয়েছে, সশস্ত্র সংঘাতের সময়েও আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী রাষ্ট্রগুলো এটা নিশ্চিত করতে বাধ্য যে, মানুষ যেন নিরাপদে চিকিৎসা সেবা পেতে পারে| ফিলিস্তিনি কর্মী এবং নৌবহরটির আয়োজক কমিটির সদস্য সাইফ আবুকেশাক বলেন, এই মিশনের লক্ষ্য হলো একটি মানবিক করিডোর খোলা, যাতে সাহায্য সরবরাহকারী সংস্থাগুলো পৌঁছাতে পারে|




