১১ দিনে প্রবাসী আয় ১২২ কোটি ডলার
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৮:০৬:৩৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : এপ্রিল মাসের প্রথম ১১ দিনে দেশে ˆবধ পথে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়েছে ১২১ কোটি ৮০ লাখ ডলার| দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ হাজার ৯৮১ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)| যা গত বছরের একই সময়ের চেয়ে ১৮ দশমিক ৪ শতাংশ বেশি| রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন|
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে|
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি অর্থ বছরের জুলাই থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৯ মাসের বেশি সময়ে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৪২ কোটি ৭০ লাখ ডলার| আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছে ২ হাজার ২৮১ কোটি ৪০ লাখ ডলার| আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ২ শতাংশ|
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টে¤^রে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার, নভে¤^রে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার, ডিসে¤^রে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার এবং মার্চে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স|




