ভোজ্যতেলের দাম না বাড়ানোর ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৯:৩৮:৩৯ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : দেশের ভোজ্যতেল সরবরাহ ব্যবস্থা ¯^াভাবিক রাখা এবং বাজারে কোনো ধরনের সংকট বা অস্থিরতা যাতে সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে সরকার দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির|
রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক ˆবঠকে ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন| সভা শেষে সাংবাদিকদেরকে চলমান পরিস্থিতিতে তেলের নাম বাড়ানোর ইঙ্গিত দেন তিনি|
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান ˆবশ্বিক প্রেক্ষাপটে বিশেষ করে মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবে জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় যে অনিশ্চয়তা ˆতরি হয়েছে, তা বিবেচনায় রেখে সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে| তিনি বলেন, আমরা ব্যবসায়ীদের সমস্যাগুলো শুনেছি| এগুলো নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে খুব দ্রুত একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো হবে, যাতে সরবরাহ চেইন অব্যাহত রাখা যায়|
মন্ত্রী আরও বলেন, সরকার ভোক্তা ¯^ার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে| এসময় তিনি ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, এটি একটি সংবেদনশীল সময়| ভোজ্যতেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো ধরনের অস্থিরতা সাধারণ মানুষের জন্য কষ্টকর হয়ে ওঠে| তাই সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে|
তিনি উল্লেখ করেন, সরকার ব্যবসায়ীদের টিকে থাকার বিষয়টিকেও সমান গুরুত্ব দিচ্ছে| এই খাতে যারা কাজ করেন, তাদের আর্থিক সক্ষমতা ও ব্যবসা টিকিয়ে রাখা গুরুত্বপূর্ণ| কারণ এই ধরনের পণ্য আমদানির জন্য বড় আর্থিক সক্ষমতা প্রয়োজন| কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়ে বাজার থেকে সরে গেলে সেটি দেশের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে যোগ করেন তিনি|
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের জন্য একটি ‘কমফোর্টেবল’ পরিস্থিতি ˆতরির চেষ্টা করা হবে, যাতে তারা ¯^াভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং বাজারে পণ্যের সরবরাহ অব্যাহত থাকে| তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই-এক দিনের মধ্যেই এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে|
এ সময় তিনি ব্যবসায়ীদের প্রতি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান এবং বলেন, “সরকার একটি টিম হিসেবে কাজ করছে| সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি যাতে বাজার স্থিতিশীল রাখা যায়|”
ˆবঠকে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় বৃদ্ধি, সরবরাহ চেইনের চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান|
ˆবঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রপ্তানি মো আবদুর রহিম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট খাতেব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন|
ˆবঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের মানুষেরা এ সময় ˆবশ্বিক পরিস্থিতিতে-যুদ্ধ নানা কারণে শঙ্কার মধ্যে আছে| আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে, এরমধ্যে যেন কোন পণ্যের দাম না বাড়ে| সেটিকে লক্ষ্য হিসেবে নিয়ে আমরা পদক্ষেপ নেব|
প্রসঙ্গত- গত শনিবার (১১ এপ্রিল) ˆদনিক জালালাবাদ পত্রিকায় ‘সিলেটে এবার ভোজ্যতেলে তেলেসমাতি! – কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়| সংবাদটির তথ্য বাণিজ্যমন্ত্রীর কাছে প্রেরণ করা হয়|





