বিভাগের ৩ জেলার বাজারে একযোগে র্যাবের অভিযান
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৯:৪৪:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কোন সিন্ডিকেট যাতে অতিরিক্ত মুনাফা আদায় করতে না পারে সে লক্ষ্যে একযোগে সিলেট বিভাগের ৩ জেলায় অভিযান চালিয়েছে র্যাব-৯|
শনিবার বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন বাজারে প্রশাসনের সহযোগিতায় র্যাব-৯ এর বিভিন্ন দল এ অভিযান চালায়|
এদিন সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় একটি যৌথ অভিযানিক দল নগরের কালিঘাটে অভিযান চালায়| এসময় আমিন ব্রাদার্সেও ৩টি গোডাউন পরিদর্শন করে অবৈধভাবে তেল মজুদ করার কারণে প্রথমবারের মতো সতর্ক করা হয়|
র্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি ও হবিগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নবীগঞ্জ থানাধীন চৌধুরী বাজারে অভিযান পরিচালনা করে পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় রঞ্জু নামের এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়|
এছাড়াও র্যাব-৯ এর সিপিসি-৩, শান্তিগঞ্জ আর্মি ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের যৌথ আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর থানাধীন মধ্যবাজারস্থ সুরমা মার্কেটে অভিযান পরিচালনা করে ভোজ্যতেল সরবরাহে বিঘ্ন ঘটাতে সহায়তা করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় শফিক ট্রেডার্স, সুনামগঞ্জ’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়|
রোবাবর এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, বাজার মনিটরিংয়ে র্যাবের এধরণের অভিযান অব্যাহত রয়েছে|





