বর্ষবরণে সতর্ক পুলিশ: অনুষ্ঠান শেষ করতে হবে ৭টার মধ্যে
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৬, ৭:২৭:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে বাংলা নববর্ষ বরণে মহানগর পুলিশের পক্ষ থেকে সবধরনের প্রস্তুনি নেওয়া হয়েছে। নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনো হুমকি বা নাশকতার আশঙ্কা নেই। নাগরিক নিরাপত্তায় সাদা পোশাকের বাইরে থাকবে অতিরিক্ত পুলিশ মোতায়েন। যেসব স্থানে নববর্ষের অনুষ্ঠান হবে সেসব স্থানে সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এবং অতিরিক্ত উপ কমিশনার মো. মনজুরুল আলম জানান, এখন পর্যন্ত সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, কোনো ধরনের নাশতকার খবর পাওয়া যায়নি। সাদা পোশাকের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। বর্ষবরণে সরকারের নির্দেশনা মেনে সব নাগরিককে উৎসব পালন করতে হবে। সন্ধ্যা সাতটার মধ্যে সব ধরনের বর্ষবরণের অনুষ্ঠান শেষ করতে হবে।





