১৭৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৬, ৭:২৮:১৮ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : ২৮ বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া| ১৩ এপ্রিল মালয়েশিয়ার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, রাজ্যের পেকান নেনাস ডিপোতে আটক অভবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে| যেসব আটক অভিবাসী তাদের শাস্তি সম্পন্ন করেছেন, তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য|
চলতি বছরের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে, পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে মোট ১৭৫ জন বিভিন্ন দেশের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে| এর মধ্যে রয়েছেন, ইন্দোনেশিয়ার ১৩৬ জন, বাংলাদেশের ২৮ জন, ভারতের ৪, থাইল্যান্ডের ২, ক¤ে^াডিয়ার ২, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও স্পেনের একজন করে মোট ৩ জন| আটক অভিবাসীদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২), স্টুলাং লাউত ফেরি টার্মিনাল এবং পাসির গুদাং ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়|
প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় বিমান বা যাতায়াত খরচ বিভিন্ন উৎস থেকে বহন করা হয়েছে| এর মধ্যে রয়েছে আটক অভিবাসীদের নিজ¯^ সঞ্চয়, পরিবারের সহায়তা এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সহযোগিতা| প্রত্যাবাসিত সকল অভিবাসীকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের কালো তালিকাভুক্ত করা হয়েছে| নির্ধারিত সময় পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না|




