লিডিং ইউনিভার্সিটিতে বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৬, ৭:৩৩:২১ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটিতে তিনদিনব্যাপী বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী এবং সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন|
এবারের প্রতিযোগিতার আন্তঃবিশ্ববিদ্যালয় পর্বে বিজয়ী হয়েছে লিডিং ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাব ‘অনুস্বর’ টিম এবং রানারস আপ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সাস্ট ডিবেটিং সোসাইটি’| শ্রেষ্ঠ বিতার্কিক এলইউডিসির শামস আবিরুজ্জামান শিয়াম| এই টিমে বিতর্কে টিম সদস্য হিসেবে আরো ছিলেন সাদিয়া রহমান অনু এবং সৈকত দাস| স্কুল ও কলেজ পর্বে বিজয়ী এম সি কলেজের টিম| এই আয়োজনে সিলেট বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৬টি দল এবং বিভিন্ন স্কুল ও কলেজ থেকে ১২টি দল অংশগ্রহণ করেছে|
যুক্তি ও বুদ্ধি চর্চাকে সমৃদ্ধ করতে বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাগীব আলী বলেন, বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ পারস্পরিক মেধা বিনিময়ের মাধ্যমে নিজেদের মেধা ও মননের চর্চাকে শাণিত করার একটি কার্যকর সুযোগ| তিনি বলেন, আজকের এ আয়োজন লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের একটি ভালো উদ্যোগ| প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, লিডিং ইউনিভার্সিটি এগিয়ে চলছে এবং দক্ষ মানব সম্পদ ˆতরিতে করছে এবং ভবিষ্যতে সবার সম্মিলিত প্রচেষ্টার এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার আহবান জানান|
ডিবেটিং ক্লাবের সদস্য শেখ তাবাসসুমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান, ডিবেটিং ক্লাবের উপদেষ্টা মো. জামানের রহমান প্রমুখ| বিতর্ক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিল ব্রেইভ এডুকেশন| বিজ্ঞপ্তি





