জুড়ীতে চালু হচ্ছে কৃষক কার্ড
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৬, ৭:৫৬:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : পাইলট প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) মৌলভীবাজারের জুড়ি উপজেলাসহ দেশের ৮ বিভাগের ১১ উপজেলায় চালু হচ্ছে কৃষক কার্ড| আজ সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন| একই সময়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও ˆবদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এই কার্যক্রমের উদ্বোধন করবেন| সোমবার (১৪ এপ্রিল) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
এতে বলা হয়, প্রথম ধাপে সারাদেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে, যার মধ্যে জুড়ী উপজেলার ১ হাজার ১০০ জন কৃষক কার্ড পাচ্ছেন| সিলেট বিভাগের মধ্যে একমাত্র জুড়ি উপজেলায় চালু হচ্ছে এই পাইলট প্রকল্প| এই কার্ডের মাধ্যমে কৃষক, মৎস্যচাষি ও দুগ্ধখামারিরা নগদ প্রণোদনা, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ এবং কৃষি বিমাসহ মোট ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন| পেশাজীবী হিসেবে কৃষকের ¯^ীকৃতি প্রদান, আয় বৃদ্ধি এবং ভর্তুকি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য|





