মৌলভীবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৬, ৭:২৯:৪১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে আলোচিত কিশোরী ধর্ষণ মামলার আসামি রাহীম মিয়াকে (২৩) গ্রেফতার করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদর ভিত্তিত র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে র্যাব’র পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
কিশোরী ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামি রাহিম মিয়া সদর উপজেলার রঘুনন্দনপুর এলাকার শফিক মিয়ার পুত্র।
র্যাব জানায়, মৌলভীবাজার সদর উপজেলার মির্জাপুর এলাকার বাসিদা ওই কিশোরী। গ্রেফতারকৃতের বাড়ি ও ধর্ষিতা কিশোরীর বাড়ি পাশাপাশি হওয়ায় রাহিম প্রায়ই বাড়িতে আসা যাওয়া করতো। একপর্যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঘটনার দিন গত গত ২ মার্চ ভোরে রাহিম কিশোরীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পরপরই ধর্ষিতার ভাই ঘরে আচমকা শব্দ শুনে এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করেন। অতঃপর বিষয়টি সামাজিকভাব মীমাংসা হওয়ার কথা বলে রাহিমকে তার পরিবারের লোকজন নিয়ে যান। পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি না হওয়ায় কিশোরীর ভাই মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়র করেন। এরই প্রক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।





