কোষ্টার মালিক গ্রুপের দোয়া মাহফিল/৩
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৬, ৭:৩৩:০০ অপরাহ্ন
সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর-রামপাশা-বৈরাগী-টুকের বাজার মিনিবাস ও কোস্টার মালিক সমিতির বিশেষ জরুরি সাধারণ সভা ও মালিক সমিতির সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে রশিদপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বিশেষ জরুরি সাধারণ সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর-সিলেট-সুনামগঞ্জ এবং সিলেট-বিশ্বনাথ-রামপাশা মিনিবাস ও কোষ্টার মালিক গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক মিয়া।
গ্রুপের সেক্রেটারি নজরুল ইসলাম মনিরের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর-সিলেট-সুনামগঞ্জ এবং সিলেট-বিশ্বনাথ-রামপাশা মিনিবাস ও কোষ্টার মালিক গ্রুপের সদস্য সুমন পারভেজ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালিক গ্রুপের সদস্য সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, মালিক গ্রপের সদস্য আব্দুল বাসিত, ছরওয়ার হোসেন, নিজাম উদ্দিন, রাইসুল ইসলাম রাশেদ, মিলন পুরকায়স্থ, শামীম আহমদ, হরমুজ আলী মাষ্টার, মজনু মিয়া, তৌফিক আহমদ, হাবিব হোসেন, সুমন মিয়া, সুলতান আহমদ, আবু তাহের, কার্যনির্বাহী কমিটির সদস্য আছাব আলী, সেলিম আহমদ, শামীম আহমদ, শ্রমিকনেতা মনির মিয়া, আবুল মিয়া, শ্রমিক শাখার সভাপতি ছনু মিয়া, সহ সভাপতি আব্দুশ শহীদ, সম্পাদক ইরন মিয়া ও সহ সম্পাদক জুবেল আহমদ প্রমুখ।
সভায় মালিকগনের মতামতের ভিত্তিতে চেয়ারম্যানের শূন্যপদে সুমন পারভেজ চৌধুরীকে গ্রুপের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। দোয়া পরিচালনা করেন রশিদপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল গফফার। বিজ্ঞপ্তি





