অসামাজিক কাজের অভিযোগে হোটেল সীলগালা, আটক ২
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৬, ৯:২১:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : অসামাজিক কার্যকলাপের অভিযোগে নগরীর আরো একটি আবাসিক হোটেল সিলাগালা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি (ডিবি)| এসময় এক নারী ও পুরুষসহ ২ জনকে আটক করা হয়| শুক্রবার নগরীর বন্দরবাজারস্থ লালবাজারের এলাহী আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ|
এসময় গ্রেফতারকৃতরা হলেন- ১| আসমা বেগম (৩৫) ও ২| মোঃ জুনেদ আহমদ(২৯)|
শনিবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হোটেল থেকে এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়| হোটেলটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে| আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে|





