কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি চালুর দাবিতে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৬, ৭:১০:১৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ‘স্রোত সাহিত্য পর্ষদ’-এর উদ্যোগে পাবলিক লাইব্রেরি পুনরায় চালুর দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কুলাউড়ার একটি কমিউনিটি হলে এ সভা অনুষ্ঠিত হয়।
স্রোত সাহিত্য পর্ষদের আহ্বায়ক নুরুল ইসলাম ইমনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সিরাজুল আলম জুবেলের সঞ্চালনায় সভায় কুলাউড়ার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, কুলাউড়ার পাবলিক লাইব্রেরিকে পূর্বের স্থানে পুন:প্রতিষ্ঠা করা সময়ের দাবি। একটি লাইব্রেরি ধ্বংস করা মানে একটি জাতির জ্ঞানভিত্তিকে ধ্বংস করা। বই মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে, অথচ সেই পাঠাগারের অস্তিত্ব আজ আর নেই। তাই দ্রুততম সময়ে লাইব্রেরি পুনরায় চালু করা জরুরি।
সভায় আজ সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিতদের মধ্যে ছিলেন সুশীল সেনগুপ্ত, এনামুল ইসলাম, মো. ফজলুল হক, সৌম্য প্রদীপ ভট্টাচার্য (সজল), মো. জয়নাল আবেদীন বাচ্চু, মো. রেদওয়ান খান, মো. আমির হোসেন, মইনুল ইসলাম শামীম, এ.এফ.এম ফৌজি চৌধুরী, রফিকুল ইসলাম টিপু, সিপার আহমেদ, সাদিয়া নোশিন তাসনিম, মো. খালিক উদ্দিন, মো. রেহান উদ্দিন আহমদ, সুফিয়ান আহমেদ, এনাম উদ্দিন, প্রশান্ত দেব ছানা, কাবুল পাল, বিপুল চক্রবর্তী, এমএ হালিম শাওন, নির্মাল্য মিত্র সুমন, গোলাম মোস্তফা পাভেল, বিশ্বজিৎ দাস, মো. মাজহারুল ইসলাম, কামরুল হাসান, সুফিয়া রহমান ইতি, এম অহিদ বকস মান্না, আজিজুল ইসলাম, সঞ্জয় দেবনাথ, মো. আজিজুর রহমান, মো. আব্দুল মজিদ, মাহদি মো. আসহাবীন, সাজ্জাদুল ইসলাম, রাহাতুল ইসলাম, আবরার শাহরিয়ার চৌধুরী, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, তানভীর মাহতাব ফাহিম, জাহাঙ্গীর আলম সুমন, মো. সামসু উদ্দিন বাবু, আরিফুজ্জামান, মো. হেলাল উদ্দিন আকাশ, মনজুর হাছনাত তানভীর, আহবাব হাছনাত লাবিব, সুরমান আহমদ, আতিকুর রহমান আখই, সোহেল আহমদ, আঃ আজিজ চৌধুরী, মো. খায়রুল ইসলাম সিপার, মোহাম্মদ নূরুল ইসলাম খান, জসিম চৌধুরী, আব্দুল কাইয়ুম মিন্টু, মো. সাদেকুর রহমান মজুমদার, মো. জহিরুল ইসলাম, মো. মুজাম্মির হোসেন, মোক্তাদির হোসেন, সাদমান সৌমিক মজুমদার, আশিকুল ইসলাম বাবু, মো. রবিউল সানী, এসএম শামীম আহমদ প্রমুখ।





