নবাগত বিভাগীয় কমিশনারের যোগদান
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৬, ৯:২৬:৪৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান সিলেট অফিসে যোগদান করেছেন। গতকাল রবিবার তিনি সিলেট কার্যালয়ে যোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আশরাফুর রহমান।
গত ২২ এপ্রিল জুলাই গণঅভ্যুত্থান অধিদফতরের মহাপরিচালক মো. মশিউর রহমানকে সিলেট বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, মশিউর রহমানকে তাঁর বর্তমান পদ থেকে বদলিপূর্বক সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।





