প্রধানমন্ত্রীর সিলেট সফরসূচী প্রকাশ
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৬, ৯:৪৪:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : আগামী ২ মে শনিবার সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান| প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সিলেট সফর| এদিনের পূর্ণাঙ্গ কর্মসূচী ইতোমধ্যে প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়|
প্রকাশিত সূচী অনুযায়ী, সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছাবেন প্রধানমন্ত্রী| সেখান থেকে তিনি সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন|
এরপর সকাল ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি| বেলা ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে|
বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম-এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী| এরপর বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি-তে দলীয় সভায় অংশ নেবেন তিনি|
দিনের কর্মসূচী শেষে সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন প্রধানমন্ত্রী|





