বিয়ানীবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ৯:১৪:৩৩ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কামারগ্রাম কলোনি এলাকায় রোববার রাত সাড়ে ১১টায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে| নিহত যুবক হারুন মিয়া| তিনি জকিগঞ্জ উপজেলার শাহগলি বাজার সংলগ্ন চক বুরহানপুর গ্রামের বাসিন্দা|
স্থানীয় সূত্রে জানা গেছে, কামারগ্রাম কলোনির একটি কক্ষের বারান্দায় গলায় রশি দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান এলাকাবাসী| পরে খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট ˆতরি করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে|
এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে-তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| তবে ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশের পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়|





