নগরে পুলিশী অভিযানে ৩২ ঘণ্টায় আটক ৫৪
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৬, ৯:২৭:২১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : অপরাধ কর্মকান্ড দমনে সিলেট নগরী জুড়ে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি| গত ৩২ ঘণ্টায় এসএমপির অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৫৪ জনকে আটক করেছে পুলিশ| এরমধ্যে গত ২৪ ঘন্টায় গ্রেফতার হয়েছেন ৩৪ জন| একই সময়ে ট্রাফিক পুলিশ ৬৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে|
এসএমপি সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, মাদকদ্রব্য উদ্ধার, ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার এবং মেট্রো অধ্যাদেশের আওতায় ৩৪ জনকে গ্রেফতার করা হয়|
এর মধ্যে নিয়মিত মামলায় ৫ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন, ১ জন মাদক ব্যবসায়ী ও সন্দেহভাজন ১ জন আসামী রয়েছেন| এসময় মেট্রো অধ্যাদেশ আইনে আরও ২৪ জনকে গ্রেফতার করা হয়|
এসময় ৭০০ গ্রাম গাঁজা ও ৩ বোতল কেয়ারুজ মদ উদ্ধার করা হয়| এছাড়া ৫১০ পিস ভারতীয় নেসলে কিটক্যাট, ১০০০ পিস গান্ডুর সাফারি চকলেট ও ১৩টি ভারতীয় ক¤^ল উদ্ধার করা হয়|
এদিকে এসময় এসএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ৩০টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৩৪ টি যানবাহন জব্দ করা হয়|
এছাড়া সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টায় পরিচালিত অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ আরো ২০ জনকে গ্রেফতার করেছে|
এর মধ্যে ১ জন নিয়মিত মামলার আসামি, ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জন মাদকসেবী ও ৮ জন সন্দেহভাজন আসামী রয়েছেন|
মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, চুরি-ছিনতাই রোধ ও অপরাধ দমনে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে| গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে| নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকবে|





