লিডিং ইউনিভার্সিটিতে টেক স্টোর্ম অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৬, ৬:৫০:১৫ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠিত টেক স্টোর্ম ৬ এর পুরস্কার বিতরণী মঙ্গলবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ অনুষ্ঠিত হয়েছে।
টেক স্টোর্ম ৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, এ জাতীয় প্রোগ্রাম শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা বাড়ায়। পড়াশোনার পাশাপাশি বাস্তবভিত্তিক জ্ঞানার্জন এবং শিল্প প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থীদের সংযোগ স্থাপনে লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার ক্লাবসহ আরো কিছু ক্লাব যে ভূমিকা রেখে যাচ্ছে তা খুবই প্রশংসনীয়। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাধ্যমে শিক্ষার্থীদের এ ধরনের প্রোগ্রাম থেকে অর্জিত দক্ষতা চাকরি প্রাপ্তিতে সহায়ক হবে বলেও উল্লেখ করেন তিনি।
কম্পিউটার ক্লাবের এবারের আয়োজনে প্রযুক্তির জগতে ধারণাগুলো অন্বেষণের মাধ্যমে নিজের সৃজনশীলতা দেখিয়ে প্রতিযোগিতায় প্রথম হয়েছেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী উম্মে রায়হান। এতে দ্বিতীয় হয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রহমান এবং তৃতীয় শিক্ষার্থী ফারহান নাবি ইকবাল।
লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব উপদেষ্টা সিএসই বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, প্রক্টর মো. মাহবুবুর রহমান, কম্পিউটার ক্লাবের উপ-উপদেষ্ঠা প্রীতিরাজ ভট্টাচার্য, কম্পিউটার ক্লাব প্রেসিডেন্ট রাজেশ চন্দ রুদ্র এবং স্পন্সর প্রতিষ্টান ওস্তাদ লিমিটেডের প্রতিনিধি রুবায়েত আলম আজান। টেক স্টোর্ম ৬ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিল ওস্তাদ লিমিটেড, গেমিং পার্টনার গেমিং স্টেশন এবং মিডিয়া পার্টনার ওয়েডিং সিজন।
শিক্ষার্থী জামিলে সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইলেক্ট্রনিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোর্শেদুল হকসহ সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





