নিবন্ধনহীন অনলাইন পোর্টাল বন্ধে এসএমপির ৪৮ ঘন্টার আল্টিমেটাম
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৬, ৯:২৫:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুসরণ না করে পরিচালিত নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)|
বুধবার (২৯ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী ¯^াক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসএমপি জানায়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার জন্য নিবন্ধন বাধ্যতামূলক| কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন নিউজ পোর্টাল যথাযথ নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছে এবং ভুল, অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করছে|
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এসব সংবাদে অপপ্রচার, মানহানিকর তথ্য এবং রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ˆতরি হচ্ছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে|
এ অবস্থায় গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ আগামী ১ মে ২০২৬ সন্ধ্যা ৬টার মধ্যে নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টালগুলো দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে|
এসএমপি আরও জানায়, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে| পাশাপাশি নিবন্ধনবিহীন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার, লাইক, কমেন্ট বা প্রচার করা থেকেও বিরত থাকার জন্য সিলেট মহানগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে|





