রোটারি ক্লাব মেট্রোপলিটনের সেবামূলক কার্যক্রম
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৬, ৯:৩৬:৪২ অপরাহ্ন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে বহুমুখী উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে| বুধবার নগরীর শিববাড়ীর ˆজনপুর এলাকায় এ সকল কার্যক্রম অনুষ্ঠিত হয়| এসব কার্যক্রমের মধ্যে ছিল টিউবওয়েল বিতরণ, সেনিটারি টয়লেট উপকরণ বিতরণ, এইচআইভি এইডস এবং শব্দদূষণ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ|
ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি আসাদুজ্জামান রনির পরিচালনায় আয়োজিত এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন পিপি নজির আহমদ আজাদ, পিপি আজিজুর রহমান, পিপি তৌফিক বক্স লিপন, পিপি ইকবাল হোসেন, আইপিপি আব্দুল বাসিত, ভাইস প্রেসিডেন্ট ইখতিয়ার আহমদ চৌধুরী প্রমুখ|





