সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৬, ৯:০২:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে থামছেনা হাম উপসর্গে শিশু মৃত্যু| আশঙ্কাজনক হারে বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যা| ঢাকা থেকে পরীক্ষার ফল জানতে শনাক্তের সংখ্যা নিশ্চিতে সময়ক্ষেপণ হচ্ছে|
গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে হাসপাতালে ভর্তি আরো ৩ শিশুর মৃত্যুর হয়েছে| এনিয়ে হাম উপসর্গে নিয়ে সিলেট বিভাগের মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে|
মঙ্গলবার (৫ মে) এর সত্যতা নিশ্চিত করেছেন ¯^াস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নুরে আলম শামীম|
তিনি জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৬ মাস বয়সী শিশু ওমর সিলেট জেলার বিশ^নাথ উপজেলার বাসিন্দা, ৫ মাস বয়সী প্রিয়ম সরকার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাসিন্দা ও ৮ মাস বয়সী রায়হান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাসিন্দা| সোম ও মঙ্গলবার পৃথক সময়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়|
সিলেট বিভাগীয় ¯^াস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ল্যাব পরীক্ষায় আরও ১ শিশুর হাম শনাক্ত হয়েছে| গত ১ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত ল্যাব পরীক্ষায় প্রমাণিত হাম রোগীর সংখ্যা ১২৮| এর মধ্যে হবিগঞ্জে ৮ (রুবেলা আক্রান্ত ২), মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৬৪ ও সিলেট জেলার রোগী ৪০ জন|
গত ২৪ ঘন্টায় হাম সন্দেহে আরো ৬৩ শিশু সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন| এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৩৯, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৬, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১, বিয়ানীবাজার উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ১, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫, জামালগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ৩, শান্তিগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ২ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৬ জন শিশু ভর্তি হয়েছে|
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২০০ জন সন্দেহজনক হাম রোগী| তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে সর্বোচ্চ ৮৩, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৬, সিলেটের মা ও শিশু হাসপাতালে ১, আল হারামাইন হাসপাতালে ১, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৭, মাউন্ট এডোরা হাসপাতালে ২, নর্থ ইস্ট হাসপাতালে ৫, পার্কভিউ হাসপাতালে ২, শান্তিগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ১, বাহুবল উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ৪, দিরাই উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ২, শান্তিগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ১, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৬, জগন্নাথপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ৩, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন শিশু ভর্তি রয়েছেন|





