কমলগঞ্জে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৬, ৭:৩৪:২৩ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় ভানুগাছ খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুমি দেব, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, ভানুগাছ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিধান কান্তি রায়, শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাম ইবনে খতিব, মিলার কানু চন্দ্র দেব প্রমুখ।
কমলগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুমি দেব জানান, কমলগঞ্জ উপজেলার ভানুগাছ ও শমশেরনগর খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৬ টাকা কেজি ধরে ৪৯১ টন এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে ২৩৫ টন সংগ্রহ করা হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, প্রকৃত কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পান, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।





