সিলেটে এপ্রিলে ১০৪.৪ শতাংশ বেশি বৃষ্টি
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৬, ৮:০৩:১৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : এপ্রিল বছরের উষ্ণতম মাস| তবে এবছর দেখা গেল ভিন্ন এক এপ্রিল| উষ্ণতার পরিবর্তে শীতল এপ্রিল দেখতে পেল সিলেট বিভাগ| এই মাসে দেশে স্বাভাবিক গড় বৃষ্টিপাত ১১৯ মিলিমিটার| সেখানে হয়েছে ১৯৬ মিলিমিটার| স্বাভাবিকের তুলনায় ৭৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে|
তথ্য বলছে, গেল এপ্রিল মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেট বিভাগে ৬০৩ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে ১০৪ দশমিক ৪ শতাংশ বেশি| ঢাকায় ৭৯ দশমিক ৮ শতাংশ বেশি, চট্টগ্রামে ৩৬ দশমিক ৫ শতাংশ বেশি, ময়মনসিংহে ১৫০ দশমিক ৯ শতাংশ বেশি, রংপুরে ৮৭ দশমিক ১ শতাংশ, খুলনায় ৬৯ দশমিক ৩ শতাংশ, বরিশালে ১৬৯ দশমিক ৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে| কেবল রাজশাহী বিভাগে ¯^াভাবিকের চেয়ে শূন্য দশমিক ৫ শতাংশ কম বর্ষণ হয়েছে| এপ্রিলে ¯^াভাবিক গড় বৃষ্টিপাতের দিন হচ্ছে ০৮ দিন, তবে বর্ষণ হয়েছে ১১ দিন| ঢাকায় ১১ দিন, ময়মনসিংহে ১৫ দিন, চট্টগ্রামে ০৮ দিন, সিলেটে ২৩ দিন, রাজশাহীতে ৭ দিন, রংপুরে ১০ দিন, খুলনায় ৯ দিন ও বরিশালে ৮ দিন বৃষ্টি হয়েছে|





