তৈয়ব কামাল লতিফিয়া মাদরাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৬, ১০:১৬:০৪ অপরাহ্ন

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মালিক বলেছেন, একটি আদর্শ সমাজ গঠনে মসজিদ ও মাদরাসার ভূমিকা অপরিসীম। এই প্রতিষ্ঠানটি অত্র এলাকায় পবিত্র কুরআন-সুন্নাহর সঠিক শিক্ষা ছড়িয়ে দিতে এবং নৈতিকতাসম্পন্ন মানুষ তৈরিতে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হলে ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। সিলেটে তৈয়ব কামাল হযরত শাহজালাল (রঃ) লতিফিয়া মাদরাসা জামে মসজিদটি নির্মাণ হলে এই এলাকার মুসল্লিরা নামাজ পড়তে পারবেন।
তিনি শুক্রবার সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডের দক্ষিণ সুরমায় তৈয়ব কামাল হযরত শাহজালাল (রঃ) লতিফিয়া মাদরাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মাদ্রাসা হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিষ্ঠাতা মুফতি মাওলানা রফিক উদ্দিন ও আফিয়া বেগমের উদ্যোগে এই মসজিদটি নির্মাণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর সভাপতি হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, তৈয়ব কামাল হযরত শাহজালাল (রঃ) লতিফিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক বজলুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী নজমুল ইসলাম, মাওলানা রফিকুল খান, শাহ আহমেদুর রব, মৌলানা আব্দুল আহাদ, মো. গোলাব উল্ল্যাহ, মো. তাজির মিয়া, মসজিদের ক্যাশিয়ার হাফিজ আব্দুল ওয়াহিদ, সুমন শিকদার, সহিল মিয়া, আব্দুল মুকিত, আব্দুল হাকিম, মো. সিরাজ উদ্দিন, তাহির আলী, কাজী আব্দুস সবুর, মো. হাবিব মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি





