লিডিং ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ৬:৫৯:৪৫ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির ৭৫তম সিন্ডিকেট সভা শনিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় লিডিং ইউনিভার্সিটির ৩৮তম একাডেমিক কাউন্সিল সভা এবং ১৯তম অর্থ কমিটির সভাসহ অন্যান্য সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন, শিক্ষক ও কর্মকর্তাদের চাকরি বর্ধিতকরণ, নিয়োগ এবং শিক্ষার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এতে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মনোনীত সদস্য প্রফেসর প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, একাডেমিক কাউন্সিল মনোনীত সদস্য প্রফেসর ড. এম. আর. কবির, লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য সৈয়দ আব্দুল হাই, প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, দেওয়ান সাকিব আহমেদ, উপাচার্য মনোনীত সদস্য লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান, সিন্ডিকেট সদস্য সচিব লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম এবং আমন্ত্রিত সদস্য পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ ও সহকারি রেজিস্ট্রার (এইচ আর) মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





