কুলাউড়া সরকারি কলেজে শিবিরের অর্থসহ কুরআন বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৬, ৭:২১:১৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুলাউড়া সরকারি কলেজ শাখা। সোমবার সকালে ঐতিহাসিক ‘কুরআন দিবস’ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআনের কপি তুলে দেওয়ার মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়।
কুরআন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারী তামিম আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, কুলাউড়া সরকারি কলেজ শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম, সেক্রেটারী তানভীন হাসান তাশফীক ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ লাবিবসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কুরআন কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবজাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। ঐতিহাসিক কুরআন দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুরআনের সঠিক জ্ঞান ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
উল্লেখ্য, ১৯৮৫ সালের এই দিনে কুরআনের মর্যাদা রক্ষায় যারা জীবন দিয়েছিলেন, তাদের স্মরণে প্রতি বছর এই দিনটি ‘কুরআন দিবস’ হিসেবে পালন করা হয়।





