মাদকদ্রব্য জাতীয় ওষুধ বিক্রয় সংক্রান্তে অংশীজনের সাথে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৬, ৭:২৭:০৯ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের আয়োজনে ও বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেটের সহযোগিতায় মাদকদ্রব্য জাতীয় ঔষধ খুচরা বিক্রয় ও ব্যবহার সংক্রান্তে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ বিসিডিএস ভবনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি ময়নুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা শাখার পরিচালক মো. মুবিন আহমেদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক।
সভায় বক্তব্য রাখেন সিলেটের ঔষধ তত্ত্বাবধায়ক সৌরভ কুমার কুণ্ডু, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট শাখার সিনিয়র সহ সভাপতি এটিএম মোশাহিদ উদ্দিন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক ডা. আহমদ নাফী, আল রাইয়ান হসপিটালের পরিচালক কুতুব উদ্দিন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আব্দুল আউয়াল, এসকেএফ ফার্মাসিউটিক্যালসের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার লিপন কুমার দাস প্রমুখ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট শাখার পরিচালকবৃন্দ, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, ঔষধ কোম্পানির প্রতিনিধি ও সিলেটের ঔষধ ব্যবসায়ীবৃন্দ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লায়েক আহমদ।
প্রধান বক্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় সিলেটের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী- ফ্যান্টানিল, প্যাথেডিন, মরফিন, ক্যাটামিন জাতীয় ওষুধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনুমোদিত ডিডি (ড্যাঞ্জার ড্রাগ) লাইসেন্স ছাড়া ফার্মেসির ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় না করার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি ঘুমের ঔষধ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি না করার জন্য অনুরোধ জানান। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের আহবান জানান, ঘুমের ঔষধ চাহিদা অনুযায়ী নির্দিষ্ট ফার্মেসিতে সরবরাহ করার। বিজ্ঞপ্তি





