মেজরটিলা সৈয়দপুরে ব্যবসায়ীর বাসায় চুরি
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৬, ৯:৩০:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর শাহপরান থানাধিন মেজরটিলা সৈয়দপুর এলাকার একটি বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। রোববার দিবাগত রাতে মেজরটিলার সৈয়দপুরস্থ উদয়ন ব্লক-বি ৪৫ ও ৪৬নং বাসার ভেন্টিলেটর ভেঙ্গে এই চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোর চক্র নগদ আড়াই লক্ষাধিক টাকা, সাড়ে ৫ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
এ ব্যাপারে বাসার মালিক আল খিদমাহ ব্লাড ব্যাংকের পরিচালক মাহবুব রাব্বানী জানান, রোববার দিবাগত সোমবার ভোর রাতের আমার আম্মা ফজরের নামাজ আদায় করতে ঘুম থেকে উঠে দেখেন দরজা খোলা। এরপর দেখেন ভেন্টিলেটর ভাঙ্গা। তিনি জানান, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। এই ঘটনায় শাহপরান থানায় একটি সাধারণ ডায়রীর প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।





