আগামী ৫ বছরে কুলাউড়ায় দৃশ্যমান উন্নয়ন হবে: এমপি শওকতুল
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৬, ৮:১২:১৭ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে নারী শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় উন্নয়ন ও শিক্ষাখাতকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম|
বুধবার দুপুরে পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজে অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি সরকার মানেই উন্নয়ন| বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলো তখনই মানুষের কল্যাণে কাজ করেছে| তিনি আরও বলেন, ¯^াধীনতার পর থেকে কুলাউড়ার উন্নয়নে ধারাবাহিকতা ছিলো না| পার্শ¦বর্তী উপজেলার তুলনায় কুলাউড়া দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত ছিলো| বর্তমান সময়ে সেই পিছিয়ে পড়া কুলাউড়াকে এগিয়ে নিতে তিনি কাজ করছেন বলেও জানান|
এমপি বলেন, আগামী পাঁচ বছরে কুলাউড়ার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে ৮০ থেকে ৯০ শতাংশ উন্নয়ন কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে| বিশেষ করে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটার পাঠানো হয়েছে| কয়েক মাসের মধ্যেই পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজে চারতলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণকাজ শুরু হবে| পাশাপাশি পর্যায়ক্রমে কলেজের সীমানা প্রাচীর নির্মাণ, বিজ্ঞান শাখা চালু ও অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করা হবে|
পাইকপাড়া এম এ আহাদ কলেজের সভাপতি মেজর (অব.) মো. নুরুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও প্রভাষক মো. আলাউদ্দিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, লংলা আধুনিক ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজমুল হোসেন, কলেজের অধ্যক্ষ মো. হানিফ, হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হেলাল ও শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ|
অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে সংসদ সদস্যকে সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা|





