দোয়ারায় দারুল হেরা আলীম মাদ্রাসায় বিতর্ক প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৬, ৮:২১:৩৭ অপরাহ্ন

দোয়ারাবাজার সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের দারুল হেরা আলীম মাদ্রাসায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়|
‘কর্মক্ষেত্রে নারী’ শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে মাস্টার আইয়ুবুর রহমান স্মৃতি পরিষদ| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল হেরা আলীম মাদ্রাসার সহকারি শিক্ষক ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন| অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রেদওয়ানুর রহমান (আঙ্গুর)|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওলিউর রহমান, মাস্টার জাকির আহমদ, মাস্টার ওয়াকাছ, আব্দুল হাই বশির, সাংবাদিক সাইফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ| এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন|
বক্তারা বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং কথার জড়তা দূর করার কার্যকর মাধ্যম| এর মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, যুক্তিবাদী চিন্তাভাবনা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পায়|
প্রতিযোগিতায় পক্ষে ও বিপক্ষে দুটি দল অংশ নেয়| যুক্তি, উপস্থাপনা ও বিশ্লেষণে দক্ষতার পরিচয় দিয়ে বিপক্ষ দল প্রথম স্থান অর্জন করে এবং পক্ষে দল দ্বিতীয় স্থান লাভ করে|





