১০ দিনের মাথায় মৌলভীবাজারের পুলিশ সুপার প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৬, ৭:২৩:২০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: নিয়োগ পাবার মাত্র ১০ দিনের মাথায় মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আদেশে বলা হয়, মৌলভীবাজারের পুলিশ সুপার রিয়াজুল ইসলাম জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে ১৬ মে’র মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। তবে আদেশে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, ৫ মে দেশের ১২ জেলার পুলিশ সুপার পদে রদবদল আনা হয়। বিতর্ক তৈরি হওয়ায় তাঁদের মধ্যে তিনজনকেই প্রত্যাহার করে নেওয়া হয়। মৌলভীবাজারের পুলিশ সুপারকে অল্প দিনের মাথায় কেন প্রত্যাহার করা হলো স্থানীয়ভাবে কিছু গুঞ্জন শোনা গেলেও তার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।





