কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৬, ৯:৪১:২৩ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখা। শনিবার সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে নার্সারী-৫ম শ্রেণী পর্যন্ত ১৪৪জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এদের মধ্যে ট্যালেন্টপুলে ৩০ জন, এ গ্রেডে ৩৪ জন ও বিশেষ গ্রেডে ৮০ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহিব উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মিফতাহুল আলম ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ষষ্ঠগ্রাম আইডিয়াল স্কুলের সভাপতি তজমুল আলী সুন্দর, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আনোয়ার সুমন, সাংবাদিক ফখর উদ্দিন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক আজাদুর রহমান, অগ্রগামী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকা নাসরিন আক্তার, কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক জগদীশ পুরকায়স্থ, ষষ্ঠগ্রাম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক জুবায়ের আহমদ, আলোর দিশারী স্কুলের প্রধান শিক্ষক আবু সিদ্দিক, গ্রীনবার্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ও মর্নিং বার্ড প্রি-ক্যাডেট একাডেমির সহকারী শিক্ষক নাঈয়ূম মিয়া। এছাড়াও উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও প্রাইজমানি উপহার তুলে দেন।





