ভোগের নয় ত্যাগের রাজনীতিই এদেশের ভাগ্য বদলাবে : এটিএম আজহার এমপি
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৬, ৭:৫০:৩১ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, এদেশে মানুষের কল্যাণে রাজনীতি খুব কমই হয়| ব্যক্তি ¯^ার্থ ও দলীয় ¯^ার্থের রাজনীতিই এদেশের উন্নয়নের অন্তরায়| কিন্তু জামায়াতে ইসলামী এই ধারার ব্যতিক্রম| জামায়াতে ইসলামী মানুষের কল্যাণের রাজনীতি করে| জামায়াত চায় পবিত্র কুরআন ও হাদিসের পথ ধরে শান্তিপূর্ণ, কল্যাণময় সমাজ বিনির্মাণ করতে| তিনি বলেন, জুলাই বিপ্লবের পর রাজনীতিতে পরিবর্তনের যে হাওয়া এসেছিলো কিছু ¯^ার্থান্ধ রাজনৈতিক দল ও ব্যক্তির কারণে সে পথ রুদ্ধ হচ্ছে| তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দকে মানসিকতা বদলাতে হবে| ভোগের নয় ত্যাগের রাজনীতিই এদেশের ভাগ্য বদলাবে| তিনি জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণমানুষের আকাঙ্খাকে বুঝার চেষ্টা করুন নতুবা দিন শেষে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন|
এটিএম আজহারুল ইসলাম শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইউনিয়ন সভাপতি-সেক্রেটারী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন|
নগরীর রিকাবীবাজারস্থ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াত আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সহকারী সেক্রেটারী নজরুল ইসলামের পরিচালনায় সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের| বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মো. ফখরুল ইসলাম|
সম্মেলনে প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, ক্ষমতাসীন সরকার মানুষের বহুল কাঙ্খিত সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে| তারা গুম, খুন, দুর্নীতির মতো স্পর্শকাতর বিষয় নির্র্মূলেও অনাগ্রহ দেখাচ্ছে| তিনি বলেন, জুলাই বিপ্লবের রক্তের বিনিময়ে সুবিধাভোগী সরকার এখন জুলাইকে অ¯^ীকার করতে চায়| তারা সর্বত্র জুলাই বিপ্লবের স্পিরিট বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে| তিনি বলেন, ক্ষমতাসীন সরকার পুরনো ফ্যাসিস্টদের পথেই হাঁটছে যা সচেতন দেশবাসীকে উদ্বিগ্ন করছে|
সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ˆসয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন প্রমুখ| বিজ্ঞপ্তি





