চাহিদামতো নগদ টাকার সরবরাহ পাচ্ছে না ব্যাংক
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৬, ৮:০৭:৩৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : নতুন নোটের সংকটের কারণে গত এক সপ্তাহ ধরে কয়েকটি বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে চাহিদা অনুযায়ী নগদ অর্থ পাচ্ছে না| এতে ঈদুল আজহার আগে ব্যাংকগুলোতে চাপ ˆতরি হয়েছে| কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এটি তারল্য সংকট নয়, বরং নতুন নোট ছাপানোর ঘাটতির কারণে এ পরিস্থিতি ˆতরি হয়েছে| তবে ব্যাংকাররা সতর্ক করে বলেছেন, এমন পরিস্থিতি আমানতকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আতঙ্ক সৃষ্টি করতে পারে|
জানা গেছে, বৃহস্পতিবার একটি ব্যাংক ৫৮০ কোটি টাকার চাহিদার বিপরীতে পেয়েছে মাত্র ১২০ কোটি টাকা| একইভাবে কোনো ব্যাংক ১২০ কোটির বিপরীতে ৪০ কোটি, ১০০ কোটির বিপরীতে ৩৫ কোটি এবং ১১৫ কোটির বিপরীতে ৪৫ কোটি টাকা পেয়েছে|
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, রোববার বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন থেকে বাংলাদেশ ব্যাংকে ৪ হাজার কোটি টাকার নতুন নোট সরবরাহ করা হয়েছে| কর্মকর্তারা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকে পর্যাপ্ত তারল্য রয়েছে, কোনো ধরনের তারল্য সংকট নেই| তবে নতুন ছাপানো নোটের ঘাটতি রয়েছে| একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ক্ষতিগ্রস্ত ও পুরোনো নোট তুলে নিচ্ছে| ছোট নোটের বদলে বড় নোট সরবরাহ বাড়ানো হচ্ছে, কারণ কোরবানির সময় বড় নোটের চাহিদা বেশি থাকে|
কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ঈদের আগে টাকশাল থেকে ১৬ হাজার কোটি টাকার নতুন নোট চেয়েছিল বাংলাদেশ ব্যাংক| তবে কাগজ ও কালি সংকটের কারণে এর অর্ধেক, অর্থাৎ প্রায় ৮ হাজার কোটি টাকা সরবরাহ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে|
এ ছাড়া বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত পুরোনো নকশার প্রায় ১৫ হাজার ৮০০ কোটি টাকার নোট মজুত রয়েছে| তবে বাংলাদেশ ব্যাংক এসব নোট বাজারে ছাড়তে চাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন|
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ব্যাংকগুলো যে পরিমাণ টাকার চাহিদা জানাবে, তা পূরণের চেষ্টা করা হবে| নতুন ছাপানো নোটগুলো পর্যায়ক্রমে বিতরণ করা হবে| চাহিদা অনুযায়ী কোনো ব্যাংক কম টাকা পেলেও পরবর্তী সময়ে আবার চাহিদা দিলে সেই অর্থ দেওয়া হবে| তিনি বলেন, আশা করি টাকার কোনো সংকট ˆতরি হবে না| তবে আমাদের লক্ষ্য শুধু নগদ লেনদেন নয়| কেন্দ্রীয় ব্যাংক চায় দেশে একটি ক্যাশলেস সমাজ গড়ে উঠুক|





