বিভাগীয় কমিশনারের বিছনাকান্দি পাথর কোয়ারি পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৬, ৯:৫৪:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট ও সুনামগঞ্জের পাথর কোয়ারীগুলোকে পরিবেশ রক্ষা করে সীমিত আকারে ইজারা প্রদানের লক্ষ্যে সরকারের গঠিত উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যে পরিদর্শন শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত এই কমিটি সীমান্ত নদীর পলি জমা, নদী ভাঙন এবং সার্বিক পরিবেশগত ঝুঁকি পর্যালোচনা করছে।
রোববার (১৭ মে) সকালে সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান আহ্বায়ক হিসেবে সরেজমিনে বিছনাকান্দি পাথর কোয়ারী পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: নুরের জামান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকির হোসাইন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী, পানি উন্নয়ন বোর্ড-পাউবির নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ, পরিবেশ অধিদপ্তর ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োজিত কর্মকর্তারা। এছাড়া এসময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





