জালালাবাদ ইমাম সমিতির মাসিক নির্বাহী বৈঠক
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৬, ৭:৪৩:০৬ অপরাহ্ন

সিলেট মহানগর জালালাবাদ ইমাম সমিতির মাসিক নির্বাহী বৈঠকে পবিত্র ঈদুল আজহার অন্তত চার দিন আগে অর্থাৎ ২৫ মে এর মধ্য ইমাম মুয়াজ্জিন ও খাদেম খতীবদের বেতন ও ঈদ বোনাস প্রদানের আহবান জানানো হয় মসজিদসমূহের কর্তৃপক্ষের প্রতি|
গত ১৭ মে সিলেট মহানগর জালালাবাদ ইমাম সমিতির সভাপতি মাওলানা মুফতি রশিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ওলীউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তাগণ আরো বলেন, মে মাস পূর্ণ হওয়ার আগে ঈদুল আজহা হওয়ায় অনেক মসজিদের কমিটি মাস পূর্ণ হয় নাই এই অজুহাতে ঈদের আগে ইমাম মুয়াজ্জিনদের বেতন দিতে চাইবেনা, তাই সিলেট সহ সারা দেশের মসজিদ কমিটির দায়িত্বশীলদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ হলো আপনারা ইমাম মুয়াজ্জিনদের বেতন এবং ঈদের বোনাস ঈদের অন্তত চার দিন আগে দিয়ে দিবেন, যাতে ইমাম মুয়াজ্জিনগণ নিজেরদের পরিবার পরিজন নিয়ে ঈদের খুশিতে অংশ নিতে পারেন|
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় সহসভাপতি হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ| অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সহসভাপতি ও বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ কামালুদ্দিন, সহসভাপতি মাওলানা ওলীউর রহমান, মাওলানা আবুল হোসাইন, হাফিজ মাওলানা ইবরাহীম আলী, মাওলানা বাহাউদ্দীন আরমান, হাফিজ মাওলানা নূর আহমদ, মাওলানা আফতাব উদ্দিন, মাওলানা আব্দুল মতিন ও মাওলানা মুখতার হোসাইন| বিজ্ঞপ্তি





