ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষকে মাউন্ট এডোরা হসপিটালের ফুলেল শুভেচ্ছা/৮
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৬, ৯:২৮:৫৫ অপরাহ্ন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হওয়ায় অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরীকে মাউন্ট এডোরা হসপিটাল সিলেট এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। এসময় মাউন্ট এডোরা হসপিটালের পরিচালকবৃন্দ, বিশেষজ্ঞ চিকিৎসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মাউন্ট এডোরা কর্তৃপক্ষ মনে করে, অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী’র মতো একজন অভিজ্ঞ ও দূরদর্শী চিকিৎসকের নেতৃত্বে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে শিক্ষা ও সেবার মান নতুন উচ্চতায় পৌঁছাবে এবং সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তিনি কাজ করে যাবেন। মাউন্ট এডোরা হসপিটাল কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর এই নতুন পথচলা সিলেটের চিকিৎসা জগতের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।
মাউন্ট এডোরা হসপিটাল সবসময়ই সিলেটের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এবং মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করছে। উপাধ্যক্ষের হাত ধরে এই অঞ্চলের চিকিৎসা ব্যবস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এই সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়।
উল্লেখ্য, বর্তমানে অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ -এর মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পাল্ন করছেন। বিজ্ঞপ্তি




