আলীয়া মাঠে ঈদ জামাত সকাল সাড়ে ৭ টায়
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৬, ৭:১২:৫১ অপরাহ্ন

আনজুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে| যথাসময়ে উপস্থিত থেকে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আযহার জামাতকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন আনজুমানে খেদমতে কুরআন সিলেট এর সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ একরামুল হক ও সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ| জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী| জামায়াতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে| বিজ্ঞপ্তি





