জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৬, ৯:২০:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জকিগঞ্জ থানাধিন এলাকা থেকে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে জকিগঞ্জ পৌরসভার মাইজকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম আব্দুল মালিক (৩০)। তিনি জকিগঞ্জ থানার ছবড়িয়া এলাকার মৃত মখলিছ মিয়ার ছেলে।
জেলা পুলিশ সুত্র জানিয়েছে, শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে জকিগঞ্জ পৌরসভার মাইজকান্দি এলাকা থেকে ১ হাজার ২০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করে।
রোববার এর সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মর্তা ও সহকারি পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার বলেন, আইনানুগ ব্যবস্থাগ্রহণ পূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।





