জিয়া স্মৃতি সংসদের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৬, ৭:২৮:৫৫ অপরাহ্ন
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগরের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর হযরত শাহজালাল মাজার মসজিদ প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা আহবায়ক এখলাছুর রহমান আখলিছ, সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ আলাই, সিনিয়র সদস্য সচিব খছরোজ্জামান খছরু, সিনিয়র সদস্য সচিব সিদ্দেক আহমদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল সামিদ, সাহেল আহমদ, শেখ শহীদ, ছালিক আহমদ, তারেক আহমদ, মাসুদুর রহমান, মোহাম্মদ আব্দুস সালাম, আবুল কালাম, মুজিবুস সামাদ চৌধুরী, কামাল আহমদ, জাকির হোসেন সাহেদ, খোরশেদ আলম, শফিক উদ্দিন, মশাহিদ, মুখতার আলী শুভ, আব্দুস শহীদ, সদস্য রুহেল মিয়া, ইমন আহমেদ,সাহ আলম ছুফি, আমির আলী, বাদশা মিয়া, সদস্য কয়েছ আহমেদ মনছুর, রোমান আহমদ, হুসাইন মাহমুদ পুষ্প, বালাগঞ্জ দেওয়ান বাজার ইউনিয়ন সুমন আহমদ আবুবকর, লেখন আহমদ, মারজান আহমদ শাকিল, কামাল আহমদ, আব্দুস সামাদ মনি, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল মুরাদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





