১ নং ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৬, ৮:৪৫:০৮ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের পায়রা আবাসিক এলাকা-মিরের ময়দান সড়ক, দর্শনদেউড়ি সড়ক, সংশ্লিষ্ট ড্রেন ও ছড়া পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী| মঙ্গলবার বিকেলে পায়রা সমাজ কল্যাণ সংঘের আহবানে সিসিক প্রশাসক পরিদর্শন শেষে সংঘের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন| এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ১ ন¤^র ওয়ার্ডের অন্তর্গত হযরত শাহজালাল (রহ.) দরগাহ সংলগ্ন দর্শনদেউড়ি থেকে পায়রা হয়ে মিরের ময়দানগামী সড়কটি নগরীর একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ| নগরীর প্রধান সড়কগুলোতে যানজট সৃষ্টি হলে বিমানবন্দরে যাতায়াতের জন্য অনেকেই এই সড়ক ব্যবহার করেন| তাই সড়কটি এবং সিলেট-সুনামগঞ্জ সড়কসংলগ্ন ড্রেনের সংস্কার কাজ দ্রুত শুরু করা হবে|
সিসিক প্রশাসক বলেন, আবহাওয়াজনিত কারণে এখনো কাজ শুরু করা সম্ভব হয়নি| তবে আগামী কয়েক দিনের মধ্যেই কাজ শুরু হবে| এ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে এলাকার সকল রাস্তা ও ড্রেন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে| ইনশাআল্লাহ আগামী দুই-এক মাসের মধ্যেই নগরীর বিভিন্ন সড়কের সংস্কার কার্যক্রম শুরু করা হবে| নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে দ্রুত ড্রেন ও সড়ক সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন করা হবে|
মতবিনিময় ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, পায়রা সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা ও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, সংঘের উপদেষ্টা ও ˆদনিক সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, উপদেষ্টা আব্দুল হামিদ, সংঘের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আহমদ, সহ-সভাপতি মুফতি আব্দুল খাবির, সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ ও মোসাদ্দিকুন নবী, সাংগঠনিক সম্পাদক এ. এস. জায়গিরদার বাবলা, সংঘের কোষাধ্যক্ষ নিয়াজ মো. আজিজুল করিম, প্রকাশক রাজিব চৌধুরী, সংঘের প্রচার সম্পাদক শাহিন আহমদ প্রমুখ| বিজ্ঞপ্তি





