হাকালুকিতে ৫৫০ কেজি পোনামাছ জব্দ
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৬, ৭:১০:০৮ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন সংরক্ষণে জুড়ী উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫০ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ জব্দ করেছে। একই সঙ্গে অবৈধভাবে পোনা মাছ আহরণের দায়ে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বৃহস্পতিবার ভোরে হাকালুকি হাওরের পাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জব্দকৃত পোনামাছের বাজারমূল্য প্রায় এক লাখ টাকার। পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। প্রসিকিউটর ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান।





