বড়লেখায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৬, ৭:১১:১৩ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরাম বড়লেখা মানববন্ধন করেছে। ইসলামী ব্যাংক বড়লেখা শাখা প্রাঙ্গনে ইসলামী ব্যাংকের ফ্যাসিস্ট অবৈধ চেয়ারম্যানের অপসারণ দাবিতে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়সল আহমদ, পাথারিয়া গাংকুল ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহকারি অধ্যাপক খালেদ আহমদ, বড়লেখা মোহাম্মদীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক তারেক আহমদ, প্রধান শিক্ষক জাহিদ আহমদ খান, সিনিয়র শিক্ষক জিল্লুর রহমান, ইসলামি ব্যাংক গ্রাহক হেলাল আহমদ, তারেক আহমদ, আব্দুল বাছেদ, ব্যবসায়ী আব্দুল হাফিজ, ইসলামী ছাত্রশিবিরের পৌর সেক্রেটারি এবাদুর রহমান এমাদ প্রমুখ।





