গোলাপগঞ্জে র্যাবের অভিযান বিপুল বিদেশী মদ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৬, ৯:৪৪:৪১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন ফুলবাড়ী ইউনিয়নের হাজীপুর সাতঘড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়া (র্যাব-৯)। বুধবার দিবাগত রাতে সাতঘড়ি এলাকার সুরমা নদীর পাশে অভিযান চালিয়ে তিনটি চটের বস্তায় তল্লাশি চালিয়ে ১৩৩ বোতল বিদেশি উদ্ধার করা হয়।
তবে এ সময় কাউকে আটক করতে পারেনি র্যাব।
বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ জানান, জব্দকৃত বিদেশি মদ জিডিমূলে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এর সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




