জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

কৃষিপণ্যের অপচয় রোধে উদ্ভাবনের বিকল্প নেই : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৬, ৮:২১:৫৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কৃষিপণ্যের অপচয় রোধে দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ‘হোম সলিউশন’ উদ্ভাবনের বিকল্প নেই। সরকার লিচু সংরক্ষণে আধুনিক ও স্বল্প খরচের কার্যকর সমাধান বের করতে গবেষণা কার্যক্রম হাতে নেবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (৫ জুন) পাবনার ঈশ্বরদী উপজেলার মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের কৃষকরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা রাখেন। কৃষির সঙ্গে এ অঞ্চলের মানুষের আত্মিক সম্পর্ক রয়েছে। ছোট শিশুদের মধ্যেও কৃষির প্রতি যে ভালোবাসা দেখেছি, তা সত্যিই অনন্য।
তিনি বলেন, আগে পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হতো না। কিন্তু স্বল্প খরচে ব্লোয়ার ও এক্সজস্ট ফ্যান ব্যবহার করে এখন কয়েক মাস সংরক্ষণ করা যাচ্ছে। একইভাবে লিচু ও আলুসহ বিভিন্ন কৃষিপণ্যের জন্যও দেশীয় প্রযুক্তিনির্ভর কম খরচের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
লিচুর পচন ও ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ অনুসন্ধানে কৃষি মন্ত্রণালয়কে গবেষণার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, গরম আবহাওয়া কিংবা কীটনাশকের কোনো ত্রুটির কারণে সমস্যা হয়ে থাকতে পারে। একটি লিচুও যেন নষ্ট না হয়, সে লক্ষ্যে কার্যকর সমাধান বের করতে হবে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বর্তমানে বছরে প্রায় চার কোটি টন চাল উৎপাদন করছে এবং পেঁয়াজ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়েছে। কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা আরও ১০ শতাংশ বাড়ানো সম্ভব হলে অনেক কৃষিপণ্য বিদেশেও রপ্তানি করা যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। এছাড়াও বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ।

শেষ পাতা এর আরও খবর
বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম

সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম

চেম্বার প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময়

চেম্বার প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময়

বিএনপিকে গণভোটের রায় কার্যকরে বাধ্য করা হবে : সাদিক কায়েম

বিএনপিকে গণভোটের রায় কার্যকরে বাধ্য করা হবে : সাদিক কায়েম

সর্বশেষ সংবাদ
সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!
সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন
বিচারকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহারে প্রধান বিচারপতির নির্দেশ
বিচারকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহারে প্রধান বিচারপতির নির্দেশ
জৈন্তাপুরে নদী থেকে আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার
জৈন্তাপুরে নদী থেকে আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম
সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম
দেশের উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে :  কেন্দ্রীয় যুবদল সভাপতি
দেশের উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : কেন্দ্রীয় যুবদল সভাপতি
আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে শিল্প সচিব নাছের খান
আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে শিল্প সচিব নাছের খান
প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মাউশি পরিচালক
প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মাউশি পরিচালক
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
জৈন্তা-গোয়াইনঘাটে বিদ্যুৎ থাকবে না কাল
জৈন্তা-গোয়াইনঘাটে বিদ্যুৎ থাকবে না কাল
মৌ’বাজার সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর
মৌ’বাজার সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top