নজরুল একাডেমির সাধারণ সভা কাল
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৬, ৯:৪৬:১৬ অপরাহ্ন

সিলেট নজরুল একাডেমির কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর দীর্ঘদিন ধরে নতুন কমিটি গঠন না হওয়ায় একাডেমির সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে একাডেমির কার্যক্রমকে গতিশীল করা, সাংগঠনিক অচলাবস্থার অবসান ঘটানো এবং নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা আহ্বান করা হয়েছে।
উক্ত সভাটি আগামীকাল সোমবার (৮ জুন) সোমবার সন্ধ্যা ৭টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এক বিজ্ঞপ্তিতে সিলেট নজরুল একাডেমির সাবেক সভাপতি (তিন মেয়াদ) বদরুজ্জামান সেলিম একাডেমির সকল আজীবন সদস্যকে যথাসময়ে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ এ সভায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমির সাংগঠনিক কার্যক্রমকে পুনরুজ্জীবিত করা এবং একটি কার্যকর ও প্রতিনিধিত্বশীল নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সকল আজীবন সদস্যের উপস্থিতি ও মতামত কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি




