সিলেট শিক্ষা বোর্ডের নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২২ জুন
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৬, ৮:২১:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট শিক্ষা বোর্ডের অধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নবম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২২ জুন সোমবার| বুধবার (১৭ জুন) বোর্ডের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
এতে বলা হয়, সিলেট শিক্ষাবোর্ডের অধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীকে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে| অনলাইনে এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ২২ জুন থেকে ১৫ জুলাই| ব্যাংকে টাকা জমা দিতে হবে ১৬ জুলাই| মোট রেজিস্ট্রেশন ফি ৩৫৬ টাকা| যেহেতু বিল¤^ ফি দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ নেই, তাই নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলেছে শিক্ষা বোর্ড| রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো অনিয়ম পেলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ|






